https://shafiqcomputers.blogspot.com/

Post Top Ad

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক স্টাফ সভা ও বিদায় সংবর্ধনা



নিজস্ব প্রতিবেধন: অদ্য১০/১০/২০১৯ তারিখ সকাল ০৯:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ মোকলেছুর রহমান এর সঞ্চালনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। সভায় জেলা প্রশাসক ই-নথি কার্যক্রমে সুনামগঞ্জ জেলা A ক্যাটাগরীর জেলার মধ্যে ৪র্থ স্থান অর্জন করায় সকল সহকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ দ্বারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।  এসময় সহকারী প্রোগ্রামার জনাব মোঃ নিজাম উদ্দিন এর বদলীজনিত বিদায় সংবর্ধনা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের স্পীডবোট চালক জনাব মোঃ আবুল হোসেন ও ফটোকপি মেশিন অপারেটর জনাব মোঃ জগলু মিয়াকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ এমরান হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ এবং সকল সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Pages