https://shafiqcomputers.blogspot.com/

Post Top Ad

শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

বাদাঘাট ইউনিয়ন পরিষদ দর্শন ও বাদাঘাটর সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন


নিজস্ব প্রতিবেদন: বাদাঘাট ইউনিয়ন পরিষদ দর্শন ও বাদাঘাটর সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন
১) ইউনিয়ন পরিষদে স্থাপিত গ্রাম আদালত নিয়মিত পরিচালনা করা
২) ইউনিয়ন পরিষদের নিয়মিত মাসিক সমন্বয় সভা, চোরাচালান ও মাদক বিরোধী সভা, নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত সভা অনুষ্ঠান
৩) জনগন ও এলাকার সার্বিক উন্নয়নে প্রকল্প গ্রহণ এবং
৪) বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণার স্থাপন।

অদ্য ১২ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ১১.০০ টায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন বাদাঘাট ইউনিয়ন পরিষদ দর্শন ও বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন করেন জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা প্রশাসক, সুনমাগঞ্জ। এ সময়ে তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মুনতাসির হাসান, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আক্তার জাহান সাথী ও জনাব আসিফ আল জিনাত, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আইয়ুবুর রহমান এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ দর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদে স্থাপিত গ্রাম আদালত পরিচালনাসহ পরিষদের বিভিন্ন কর্মকান্ডের খোঁজ খবর নেন এবং নিয়মিত মাসিক সমন্বয় সভা, চোরাচালান ও মাদক বিরোধী সভা, নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত সভা অনুষ্ঠান, হয়রানি রোধ করে জনগনের ন্যায় বিচারের স্বার্থে গ্রাম আদালত পরিচালনা, জনগন ও এলাকার সার্বিক উন্নয়নে প্রকল্প গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষ পরিদর্শন করেন এবং বিদ্যালয়ে স্থাপিত  মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণার ঘুরে দেখেন। কর্ণারটিতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করাসহ, নিয়মিত মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও যাদুঘরকে আরও সমৃদ্ধ করার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Pages