ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুবাদ ইউনিয়নের অবস্থিত রতারগাওঁ উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি শেখ তোফায়েল হোসেন লিটন, অত্র প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণের ০৪ (চার) মাসের সরকারি ও বেসরকারি বেতন -ভাতা, খন্ডকালীন শিক্ষক-কর্মচারীগণের ০৬(ছয়) মাসের বেতন-ভাতা ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে বিধি বহির্ভুত ভাবে সাময়িক বহিষ্কারের চিঠি প্রেরণের প্রতিবাদে এলাকাবাসী ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণের আয়োজনে গতকাল শনিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে এলাকাবাসী ও অভিভাবকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ইকবাল হোসেন ও মোঃ আজিজুল ইসলাম , আরো বক্তব্য রাখেন সহকারি শিক্ষক জনাব মোঃ আব্দুল হালিম স্যার , সহকারি শিক্ষক জনাব মোঃ আব্দুল কুদ্দুছ স্যার, প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ মুহসীন আহমদ ইয়াসিন স্যার। উক্ত বানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকাবাসী, অভিভাবক, সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তাগণ, সভাপতিকে শিক্ষক-কর্মচারীগণের সকল সরকারি ও বেসরকারি বেতন-বিলে স্বাক্ষর করতে , অধ্যক্ষ মহোদয়কে বিধি বহির্ভূতভাবে সাময়িক বরখাস্তের চিঠি প্রেরণের জবাব দিতে এবং সভাপতির পদ থেকে পদত্যাগ করার দাবী জানায়।
উল্লেখ্য, সভাপতি সাহেব বেতন বিলে স্বাক্ষর দিবেন ও সভা আহবান করার জন্য চিঠি পাঠান কিন্তু প্রকৃতপক্ষে ঠিক তার উল্টোটি করেন। বিল প্রস্তুত করে নিয়ে গেলে উনি স্বাক্ষর দেন না।
বিষয়টি চেয়ারম্যান মহোদয়- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট, জেলা প্রশাসক মহোদয় , উপজেলা নির্বাহী অফিসার মহোদয় , জেলা শিক্ষা অফিসার মহোদয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে অবগত করা হয়েছে।

আমার মতে এক হাতে কখনো তালি বাঝে না । শুধু একজনকে দোষি না করে আগে দেখতে হবে মূল কারন কি? তার পর সিদ্বান্ধ নেওয়া উচিত কাকে বরখাস্ত করা যায়। স্কুলের প্রধান শিক্ষককে নাকি সভাপতিকে। আর যার দোষ পা্ওয়া যাবে তাকে কঠুর শাস্তি প্রধান করা হোগ।
উত্তরমুছুন