https://shafiqcomputers.blogspot.com/

Post Top Ad

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

বিশ্বম্ভরপুরে জাতীয় যুব দিবস উৎযাপন


ডেস্ক:'দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১ নভেম্বর, ২০১৯ খ্রি. তারিখে 'জাতীয় যুব দিবস-২০১৯' উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সমীর বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: সফর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব মো: তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাহফুজা আক্তার রীনা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব  ইকবাল হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব দীপক কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব বেনজীর আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব দীলিপ কুমার বর্মন, ব্রিটিশ কাউন্সিল এর পিফরডি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব রুকনুজ্জামান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Pages