https://shafiqcomputers.blogspot.com/

Post Top Ad

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

বিশ্বম্ভরপুরে '৩৩৩'- মোবাইল ফোনে বিশেষ সেবার প্রচারনায় উপজেলা নির্বাহী অফিসার


নিজস্ব প্রতিবেদন: '৩৩৩'- মোবাইল ফোনে বিশেষ সেবা:
সামাজিক সমস্যার যে কোন বিষয়ে জেলা প্রশাসককে জানাতে ও সরকারি সেবার তথ্য জানতে কল করুন ৩৩৩  নম্বরে।  আজ ০১ নভেম্বর ২০১৯ খ্রি: তারিখে উপজেলার বিভিন্ন পয়েন্টে '৩৩৩' কলসেন্টারের সেবা সম্পর্কিত বিশেষ  প্রচারনা চালানো হয়। এ সময় ট্রাক, সিএনজি, মোটর সাইকেল, ইজিবাইকে স্টীকার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন জনাব সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জনাব সমীর বিশ্বাস,  ভাইস চেয়ারম্যান জনাব তাজ্জত আলী খান ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব দীপক কুমার দাশ, আওয়ামীলীগ সভাপতি জনাব বেনজীর আহমেদ মানিক প্রমুখ।  উপজেলার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ প্রচারনায় অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Pages