https://shafiqcomputers.blogspot.com/

Post Top Ad

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

চাঁদপুর জেলার শাহরাস্তি গ্রাম আদালত বিষয়ক সভা


শফিকুল ইসলাম: গ্রাম আদালতের এখতিয়ারভূক্ত মামলা   থানাতে নয় গ্রাম আদালতে সমাধান করতে হবে।  বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ এ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (OC) মোঃ শাহ আলম গত ১৩ নভেম্বর'১৯ খ্রিঃ শুদ্ধাচার, মূল্যবোধ ও গ্রাম আদালত সেশন পরিচালনা করেন। ইউনিয়ন পরিষদের মেম্বরগণ বলেন, গ্রাম আদালতে মামলা করার পর অনেক সময় প্রতিবাদী থানাতে যেয়ে আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং থানার গোলঘরে তার সমাধান হয় যার ফলে গ্রাম আদালতের মামলা সমাধানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়।  এসময় ওসি মোঃ শাহ আলম বলেন আপনারা আমার ফোন নাম্বার নিয়ে যান, এমন কোন ঘটনা ঘটলে অবশ্যই আমাকে ফোন দিবেন এবং অবশ্যই মনে রাখবেন গ্রাম আদালতের মামলা গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করতে হবে অন্যকোন ভাবে সমাধান করা যাবে না।এই ৩য় ব্যাচ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন শিরীন আক্তার উপজেলা নির্বাহী অফিসার শাহরাস্তি এবং সেশন পরিচালনায়  আরও উপস্থিত ছিলেন মোঃ সামসুজ্জামান উপ পরিচালক যুব উন্নয়ন, মোঃ আমিনুর রহমান জেলা সমন্বয়কারী ব্লাস্ট এবং মোঃ সিদ্দিক আলী উপজেলা সমন্বয়কারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Pages