https://shafiqcomputers.blogspot.com/

Post Top Ad

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

জেলা প্রশাসন সুনামগঞ্জ এর উদ্যোগে স্থাপিত হলো জেলা ডিজিটাল সেন্টার


ডেস্ক:সুনামগঞ্জে চালু হল 333 কল সেন্টার এর মাধ্যমে সেবা প্রদানের আবেদন দাখিলের কার্যক্রম । গত ১৪ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা,  ইউনিয়ন পরিষদের প্রতিনিধি,  সাংবাদিকবৃন্দ এবং ইউডিসি উদ্যোক্তাদের সমন্বয় একটি অরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে এ কার্যক্রম সম্পর্কে ধারণা দেন বিভাগীয় কমিশনার, সিলেট জনাব মো: মোস্তাফিজুর রহমান। এখন হতে যে কোন নাগরিক 333 কল সেন্টারে ফোন করে ৫০ টির অধিক সেবার আবেদন দাখিল করতে পারবে। এক্ষেত্রে শুধুমাত্র জাতীয় পরিচয় পত্রের নাম্বার টি প্রয়োজন হবে। এছাড়া যেকোনো ধরনের ডিলিং লাইসেন্স এর আবেদন, নবায়ন 333 কল সেন্টার এর মাধ্যমে করা যাবে।  কল সেন্টারের বাইরেও eksheba.gov.bd ওয়েবপোর্টাল বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার  হতেও একশোর বেশি সেবা আবেদন যে কোন মানুষ দাখিল করতে পারবে। এ সেবাটি সিলেট বিভাগের সকল জেলায় চালু করা হয়েছে।

সেবার আবেদন দাখিলের ক্ষেত্রে নাগরিকদের  সহায়তার জন্য জেলা প্রশাসন সুনামগঞ্জ এর উদ্যোগে স্থাপিত হয়েছে জেলা ডিজিটাল সেন্টার যেটা গত ১৪ নভেম্বর উদ্বোধন করা হয়।

নগর কৃষিকে সহজলভ্য করার জন্য এখন ৩৩৩ কল সেন্টারের মাধ্যমেও সকল সেবা প্রদান করা হচ্ছে। এ নম্বরে ফোন করে গাছ, এ সংক্রান্ত উপকরণ এমনকি বাগান তৈরি করে দেবার সেবাও পাওয়া যাবে।

আশা করা যাচ্ছে পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান মহোদয় এ মাসের শেষ দিকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Pages