https://shafiqcomputers.blogspot.com/

Post Top Ad

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

সুনামগঞ্জে আন্তঃ উপজেলা কুস্তি প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন



ডেস্ক: অদ্য ১৪ নভেম্বর, ২০১৯ তারিখ সকাল ১০:০০ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃ উপজেলা কুস্তি প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বম্ভরপুর জনাব সমীর বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সুনামগঞ্জ সদর জনাব ইয়াসমিন নাহার রুমা, ২৮ বিজিবি এর সহকারী পরিচালক জনাব মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব সিরাজুর রহমান সিরাজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব মো: রেজওয়ানুল হক রাজা, রিপোর্টার্স ইউনিটি এর সভাপতি জনাব লতিফুর রহমান রাজুসহ অন্যান্যরা। আন্তঃ উপজেলা কুস্তি প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার কুস্তি খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Pages